আইন-আদালত

সাতক্ষীরার দেবহাটায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মালামালা: আটক ৩

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ১১:৪২:১০

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মালামালর আসামীসসহ ৩জন আটক হয়েছে। এছাড়া অপর এক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরেকজন আসামী আটক হয়েছে। এবিষয়ে পল্লী বিদ্যুতের দেবহাটা সাব জোনাল অফিসের ইনফোরসমেন্ট কোঅর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৮, তাং-১৭/০১/২৬ ইং। পুলিশ সূত্র মতে, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৭/০১/২০২৬ তারিখ বিকালের দিকে দেবহাটা থানার নওয়াপাড়া ইউপি এলাকাধীন কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের ২ ছেলে রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪) কে ১টি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের ৫০ (পঞ্চাশ) কেজি তামার কয়েল ও চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লোহার রড, সেফটি বেল্টসহ ২ জন চোর এবং একই তারিখ রাত সাড়ে ৯টার দিকে পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ১৮ জানুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আরও খবর

সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড

কালিগঞ্জের বিষ্ণুপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজের অভিযোগ

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান

মির্জাপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা