টপ টেন

সাতক্ষীরায় বিশ্বকর্মা ও মনসা পুজা অনুষ্ঠিত: হচ্ছেনা গুড়পুকুর মেলা

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ১:২৬:৫০

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোলের গুড়পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় মন্দির কমিটির আয়োজনে এ পুজা অনুষ্ঠিত হয়।

পুজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূর-দূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা ও মিষ্টি-মিঠাই সাজিয়ে বসেন।
তবে, সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পুজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই দিনে সাতক্ষীরা ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন হয়ে থাকে। তবে এ বছর মেলার কোনো উদ্যোগ নেয়নি সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ। ফলে হচ্ছে না এবার ঐতিহ্যবাহী গুড়পুকর মেলা।

এদিকে, সচেতন মহল ও নাগরিক সমাজের দাবি, সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আজ বিলুপ্তির পথে। তাই প্রতিবছর ছোট পরিসরে হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ঐতিহ্যকে ধরে রাখার আহ্বান জানান তারা।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, জাতীয়ভাবে যে কোন মেলা নিষিদ্ধ থাকায় গুড়পুকুর মেলার অনুমতি দেওয়া হয়নি।

আরও খবর

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে টিসিবির মালামাল চুরি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

দেশের ৩ স্থলবন্দর বন্ধ ও একটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত

সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান