আইন-আদালত

লোহাগাড়ায় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ২২ আগস্ট ২০২৫ , ৪:১১:০৭

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে শতাধিক ফেনসিডিল বোতলসহ তিনজনকে আটক করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক তিনজন পুলিশ সোর্স বলে জানা গেছে। জোবাইর ইসলাম নামে স্থানীয় একজন জানান, জানতে পারি, থানা থেকে জব্দকৃত মাদক পাচার করা হবে। খবর পেয়ে স্থানীয়রা বিকেল ৪টা থেকে চুনতি বাজারে পাহারা দেওয়া শুরু করে। রাত আনুমানিক দেড়টায় চকলেট কালারের একটি প্রাইভেটকার চুনতি বাজারে পৌঁছালে স্থানীয়রা ঘিরে ফেলে। ফেসবুক লাইভে গিয়ে গাড়িটি তল্লাশি করা হয়। এসময় শতাধিক ফেনসিডিল বোতলসহ তিনজনকে আটক করে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।জোবাইর ইসলাম আরও বলেন, চকলেট কালারের গাড়িটি আটক করা হলেও পেছনে থাকা সাদা কালারের গাড়িটি আটকাতে পারেনি। ওই গাড়িতে লোহাগাড়া থানার এসআই কামাল উদ্দিন ছিলেন। সেখানেও বিপুল পরিমাণ ইয়াবা ছিল বলে আমরা দেখেছি।তিনি আরও বলেন, রাতেই আটককৃতদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করে। আটক তিনজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আটক তিনজন হলো- রমিজ উদ্দিন, নাজিম উদ্দিন ও তাজরুল ইসলাম। তারা তিনজনই পুলিশের সোর্স বলে স্বীকার করেন। তাদের মধ্যে রমিজ উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। তাজরুলের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। রমিজ উদ্দিন স্বীকার করেন তারা তিনজন পুলিশের সোর্স। তিনি বলেন, এসআই কামাল তাদের জব্দকৃত ফেনসিডিলগুলো দিয়েছেন। এসব ফেনসিডিল পাশের পার্বত্য লামা উপজেলার আজিজ নগরে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন এসআই কামাল বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে এসআই কামাল উদ্দিনকে বার বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর বাইরে আর কিছু বলা যাবে না বলে ফোন কেটে দেন।

আরও খবর

ত্রিশালে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালিয়াকৈরে ওয়ার্ড বিএনপির অবৈধ কমিটি বাতিলের দাবিতে মিছিল ও প্রতিবাদ

পাটকেলঘাটায় ওএমএস আটা বিক্রয় কার্যক্রম উদ্বোধন

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যুবসমাজের জন্য ট্রেডভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানই হবে অগ্রাধিকার

খুলনা জেলা প্রশাসক কর্তৃক এতিমদের মাঝে খাদ্য বিতরণ