দেশজুড়ে

আওয়ামীলীগের নির্যাতনের পরেও বিএনপি পালায়নি

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১৪:১০

১৭ বছর ধরে বাংলাদেশের শাসন ব্যবস্থা ক্ষুকিগত করে রাখার পর দখলদার,জুলুমবাজ আওয়ামীলীগ সরকার ও তাদের নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু বিএনপিকে এত জেল জুলুম মামলা হামলা অত্যাচার করার পরও পালিয়ে যায় নি,আছে আর সকল বাঁধা অতিক্রম করে আগামী দিলেও থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৈনিকরা বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরিন।

তিনি শনিবার বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজার,কারেন্টের বাজার বাজারসহ বিভিন্ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির লিফলেট বিতরণকালে এ কথা বলেন।

জয়নুল জাকেরিন বলেন,দেশের জনগণ নির্বাচন চায়,নির্বাচনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের জনগন ব্যালট পেপারের মাধ্যমে সীম মেরে বিপুল ভোটে নির্বাচিত করবে। কোনো অপ শক্তি তা প্রতিহত করতে পারবে না। আওয়ামীলীগ দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসর রয়ে গেছে তারাই নির্বাচন ভানচাল করতে চাই বে। তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিহত করতে হবে।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ,পলাশ ইউনিয়নের বিএনপি আহবায়ক জামাল উদ্দিন,ধনপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নজুরুল ইসলাম,ধনপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক জাকির হোসেন,পলাশ ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল বাসার,বোরহান উদ্দিন,যুবদল সভাপতি জাকির হোসেন,যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মী ও সমর্থক গন উপস্থিত ছিলেন।

আরও খবর

সাতক্ষীরার নলতায় ৬২ তম ওরছ শরীফ অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৮ মার্চ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও মিছিল

সাতক্ষীরা সীমান্তে মদসহ প্রায় ৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

কালিগঞ্জে প্রকল্পের টাকা ইউএনও ও প্রকৌশলী জাকিরের পকেটে -?

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোর আতঙ্কে সাতক্ষীরা পৌরবাসী মন্দিরে চুরির রেশ না কাটতেই ফের ব্যবসায়ীর বাড়িতে চুরি

ত্রিশালের বগার বাজার থেকে কাশিগঞ্জ বাজার সড়কের বেহাল দশা

৩১ দফা বাস্তবায়ন হলে সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা ও উন্নয়ন হবে

পিআর পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য থাকবে না: গোলাম পরওয়ার

খানা-খন্দে ভরা খুলনা-মোংলা মহাসড়ক যেন মরণফাঁদ

জয়পুরহাটে টিসিবির মালামাল চুরি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার