টপ টেন

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ ১৯ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ২:১৪:৫১


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ তলুইগাছা, পদ্মশাখরা, হিজলদী, সুলতানপুর ও কাকডাঙ্গা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ফেনসিডিল, ভারতীয় ঔষধ, চিংড়ি মাছের রেণু পোনা এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মাল্টা বাগান এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। পদ্মশাখরা বিওপির পৃথক দুটি দল হাড়দ্দা ও শাখরা আশার মোড় এলাকা থেকে ১৪ বোতল ফেনসিডিলসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেণু পোনা আটক করে।

অন্যদিকে, হিজলদী বিওপি কলারোয়া উপজেলার আমবাগান এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং সুলতানপুর বিওপি তালশাড়ি এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ দল ভাদিয়ালী এলাকা থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সবমিলিয়ে অভিযানে মোট ১৯ লাখ ৩০ হাজার ৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয়রা বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন

আরও খবর