দেশজুড়ে

কালিয়াকৈরে মৎস্য সুরক্ষা আইন বাস্তবায়নে অভিযান

  শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ৮ অক্টোবর ২০২৫ , ৮:১৪:৩৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সারা দেশের ন্যায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলার চাপাইর ইউনিয়নের আলিয়াবিল এলাকায়।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা এর নেতৃত্বে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোসলেহ উদ্দিন আহমেদ, মোঃ আতিক আহমেদ ফাওাহ, আশানন্দ বিশ্বাস প্রমুখ।

এসময় ছোট বড় পাঁচটি নৌকাযোগে নিষিদ্ধ ঘোষিত ৯৫ টি চায়না দুয়ারি জাল এবং একটি ব্যাটারি চালিত মাছ ধরার যন্ত্র ( ইলেকট্রিক শক) জব্দ করা হয়েছে।
আটককৃত মৎস্য ধরার সরঞ্জাম বাজারের মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

কালিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

হাটহাজারী মডেল থানায় নতুন ওসি যোগদানের ২২ দিনে গ্রেফতার ৮৪

মির্জাপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ হোটেল কর্মচারী গ্রেপ্তার

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভেঙে পড়েছে সদরের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৃঙ্খলা

মির্জাপুরে ভূয়া সাংবাদিক রতনের বিরুদ্ধে অবৈধভাবে জমি ও বাড়ি দখলের অভিযোগ