টপ টেন

সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ইফতার মাহফিল

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৩ মার্চ ২০২৬ , ১১:৪৩:১৬

সাতক্ষীরায় দুই শতাধিক অসহায়, দুস্থ, পঙ্গু ও ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার মাহফিল করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম। শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান জেলা আইনজীবী সমিতির হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি আবু বকর সিদ্দীক, সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান দিলু, অ্যাডভোকেট আরিফুল ইসলাম আলো, অ্যাডভোকেট গোলাম মোস্তফা (২), অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট জেড আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট শামসুদ্দোহা খোকন, অ্যাডভোকেট সাহেদুজ্জামান শাহেদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট আশরাফুল কবির পলাশ, অ্যাডভোকেট সোহরাব হোসেন ও অ্যাডভোকেট ফেরদৌসি সুলতানা। ইফতার মাহফিলে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিরা হুইলচেয়ার ও চেয়ারে বসে মানসম্মত খাবার দিয়ে ইফতার করেন। অ্যাডভোকেট এম শাহ আলম বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সবাই এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ইফতার শেষে দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট জিয়াউর রহমান।

আরও খবর