টপ টেন

সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে তালায় মানববন্ধন

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৫ মার্চ ২০২৬ , ১২:৩৪:১১

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে তালার প্রধান ফটকের সামনে সাংবাদিকদের সম্মিলিত আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা পাটকেলঘাটায় দুই সাংবাদিকের উপর মব হামলা ও চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোচ্চার হন। বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং বলেছেন, সমস্যা সমাধান না হলে সাংবাদিক সমাজ আন্দোলনে নামবে।

মানববন্ধন শেষে সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার তথ্য তুলে ধরেন।

আরও খবর

জয়পুরহাটে মন্দিরের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং ৬ দফা দাবিতে মানববন্ধন

ওসি আরিফ হোসাইন রামুতে বদলি, উখিয়ার দায়িত্বে জিয়াউল হক

ইয়াবার নতুন রুট এখন বাঁশখালী আঞ্চলিক সড়ক: ৩ হাজার পিস ইয়াবাসহ আটক-২

বিশ্বজুড়ে জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লোহাগাড়ায় ফেনসিডিলকাণ্ড: অভিযুক্ত এসআই কামাল প্রত্যাহার