জাতীয়

শামীম হোসেন: সাহস, নেতৃত্ব ও পরিবর্তনের প্রতীক

  ঢাবি প্রতিনিধিঃ ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৪৯:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহরের গর্ব, সাহসী তরুণ নেতা শামীম হোসেন। তিনি শুধুমাত্র সাতক্ষীরা কিংবা তার নিজ অঞ্চলেই নয়, বরং পুরো বাংলাদেশের তরুণ সমাজের কাছে আজ এক অনুপ্রেরণার নাম। ন্যায়ের প্রশ্নে কখনো আপোষ না করা এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমএ (২য় সেমিস্টার, রেগুলার) শিক্ষার্থী।

তাঁর শিক্ষা যাত্রা শুরু হয় আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে, যেখানে তিনি ২০১৭ সালে এসএসসি এবং ২০১৯ সালে দেবহাটা, সখিপুরের সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। শামীম হোসেন বিশ্বাস করেন, নেতৃত্ব মানে শুধুই উচ্চ কণ্ঠ নয়, বরং দায়িত্ব, আত্মমর্যাদা ও জনগণের পাশে দাঁড়ানোর সাহস।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রসমাজ যখন পরিবর্তনের এক নতুন দিশা খুঁজছে, তখন শামীম হোসেন উঠে এসেছেন ন্যায়ের, সাহসিকতা এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে। তিনি প্রমাণ করেছেন, লড়াই মানেই ভয় নয়, নেতৃত্ব মানেই শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার দায়িত্ব নেওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্র সমাজের উন্নয়নে শামীম হোসেনের প্রতিশ্রুতি:
১. সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ ও ন্যায্যতা প্রতিষ্ঠা।
২. দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও কার্যকর ডাকসু গঠন।
৩. ছাত্রাবাসের আবাসন সংকট নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপ।
৪. বিশ্ববিদ্যালয়ে সবার জন্য নিরাপদ, সহনশীল ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা।
৫. ক্যারিয়ার কাউন্সেলিং, স্টার্টআপ সাপোর্ট ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন।
৬. মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবার উন্নয়ন ও সহজপ্রাপ্যতা নিশ্চিত।
৭. বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা।
৮. বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা।

সাতক্ষীরার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম গর্বিত এই সন্তানকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায় জাতীয় পর্যায়ে। একজন গর্বিত সাতক্ষীরাবাসী হিসেবে বলা যায়, শামীম হোসেন আমাদের আশা, আমাদের সাহস, আমাদের প্রতিনিধি।

সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম দৃঢ়ভাবে বিশ্বাস করে, শামীম হোসেনের মতো সাহসী, সৎ ও অঙ্গীকারবদ্ধ নেতৃত্বই ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের ছাত্র রাজনীতিকে নতুন আলোর পথে নিয়ে যেতে পারে। তাই ফোরামের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি বিনীত আহ্বান,
আপনার মূল্যবান ভোট দিন শামীম হোসেনকে এবং ভোট দিন, পরিবর্তনের পক্ষে।

আরও খবর

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা-ছেলে নিহত, আহত ৮

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটপাটে বাঁধা: পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে প্রহার

সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে বৈশাখী শোভাযাত্রা

খুবির এমবিএ স্কুলে নতুন কনফারেন্স রুম উদ্বোধন

লাশ নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে সাবেক সমন্বয়ক বাপ্পির পরিবারকে