টপ টেন

মির্জাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা

  মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ২৭ আগস্ট ২০২৫ , ৮:২৯:২৩

টাঙ্গাইলের মির্জাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করেন এবং মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উপস্থাপন করেন। আলোচনায় মাদক, বাল্যবিয়ে, আত্মহত্যা, মহাসড়কে মিনি বাসে লাইসেন্সবিহীন চালক, সরকারি হাসপাতালে দালাল চক্রের হয়রানি বন্ধ, চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধসহ আরও নানা সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
মাদককে অসামাজিক কর্মকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করে সভায় সর্বস্তরের জনগণের সচেতনতা ও প্রতিরোধমূলক ভূমিকা গ্রহণের আহ্বান জানান ওসি। পাশাপাশি মাদকসেবীদের প্রতিহত করার এবং স্থানীয় জনগণকে সহায়তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সকল তথ্য সরবরাহে সহযোগিতা করার অনুরোধ করা হয়।

আরও খবর

খুলনায় চোরাই মালামালসহ ২ চোর আটক

মনোহরদীতে বিএনপি নেতার বিরুদ্ধে ভুয়া সনদ ব্যবহারের অভিযোগ

শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা-১ আসনের সাবেক এমপির ছেলে দ্বীপ্ত গ্রেপ্তার

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্রাট আরাফাত গ্রেপ্তার