দেশজুড়ে

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে শোভাযাত্রা

  এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ৫ সেপ্টেম্বর ২০২৫ , ১০:১৩:৫৭

বাংলাদেশ জাতীয়বাতাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের নজরুল অডিটরিয়মের সামনে থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল আমিন খসরুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটরিয়মে গিয়ে শেষ হয়।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল আমিন খসরু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা বাবুল হোসেন, রাজীব আহমেদ, জাহাঙ্গীর আলম, মনির হোসেন, ওবাইদুল হক মিলন, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক ফরিদ আহমেদ শ্যামল, তাঁতীদল ত্রিশাল উপজেলার সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, স্বেচ্ছাসেবকদল উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, সদস্য সচিব আজাহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদ লিমন, সাজ্জাদুল ইসলাম সজীব, মোঃ সুজন মাহমুদ, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন প্রমুখ।

আরও খবর

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জামিন হয়নি, কারাগার থেকে ফের প্রিজন সেলে সেই মা ও ১২ দিনের শিশু

সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা-ছেলে নিহত, আহত ৮