টপ টেন

সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৬ , ১১:৫৮:০০

মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আতিকুর রহমান (২৮) নামে এক মাদক ব্যাসায়িকে আটক করেছে পুলিশ।

ওই সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ১,শ পিস ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ি আতিকুর রহমান উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে দমদম বালুর গুদামের পাশের পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধে উপর থেকে তাকে আটক করা হয়। উক্ত ঘটনায় থানার উপ পরিদর্শক আব্দুল মতিন বাদী হয়ে রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৬।

এ দীর্ঘদিন যাব সীমান্তবর্তী ভারত থেকে ফেনসিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্ত রক্ষী ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।

মাদকসহ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আরও খবর