টপ টেন

দেবহাটা পুলিশের অভিযানে ১১ বোতল স্কপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ১০:৪৩:০৩

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে দেবহাটা ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ।

শনিবার (৭মার্চ) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেনের নির্দেশনায় এস আই রিয়াজুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে খলিশাখালি গ্রামের রজব আলী মোড়লের ছেলে শাহাদাৎ হোসেন (২৫) কে ১১ বোতল স্কপ সহ আটক করে।

আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং – ৮।

এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদককে জিরো টলারেন্স আনার জন্য যা যা করা প্রয়োজন আমরা করব।

আরও খবর