টপ টেন

মির্জাপুরে সওদাগর পাড়া থেকে ১ কেজি ২শত গ্রাম গাজাসহ নারী আটক

  মেহেদী হাসান বাপ্পি, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৭:২৯:৫১

টাঙ্গাইলের মির্জাপুরে এক কেজি দুইশত গ্রাম গাজা সহ পারভীন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌর সদরের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন, মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া গ্রামের স্বামী সোহেল মিয়ার স্ত্রী (৩৫)।

অন্যদিকে আসামীর স্বামী সোহেল পলাতক রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। উক্ত ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা প্রশাসনের নজর থাকবে।

এব্যাপারে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিদর্শক এস আই তপু খান সাংবাদিকদের বলেন, আসামীকে মাদক মামলা দিয়ে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে। সামনে মাদকের রিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানাই।

আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবার নাকসু নির্বাচন: খসড়া গঠনতন্ত্র প্রকাশ

মনোহরদীতে নদীতে ভাসমান অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করলো পিবিআই

সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধিতে অসন্তোষ বেড়েছে সাধারণ গ্রাহকের মাঝে

যশোরে বিজিবির পৃথক অভিযানে ৩৬ টি স্বর্ণের বারসহ আটক -৩

খুলনায় চালের বাজার চড়া

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।