টপ টেন

সাতক্ষীরায় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৫৩:৪৫

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে।

গত এক সপ্তাহে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন পদ্মশাখরা, ভোমরা, বাঁকাল, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতাপুর এবং চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোম্পানি ও বিওপি কমান্ডারদের নেতৃত্বে আয়োজিত সভায় স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাদকদ্রব্যের কুফল ও যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার উপায় তুলে ধরেন। এসময় স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণসহ প্রায় ৬০০ থেকে ৬৫০ জন উপস্থিত ছিলেন।

সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে জনগণের ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করা হয়। বিজিবিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

স্থানীয়রা এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্ত অপরাধ দমনে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে দেশের রাজস্ব রক্ষা, স্থানীয় শিল্পের বিকাশ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে বিজিবির এধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।

আরও খবর

সাতক্ষীরার ভোমরায় ভারতীয় মদসহ আটক-২

শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাঁচ বাংলাদেশী আটক

মনোহরদীতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জে প্রাইভেট কার ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত-২

“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত