জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ১১:২১:১৭
সাতক্ষীরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ও সাজা প্রাপ্ত ৫ জন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
থানা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম এঁর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ,সাতক্ষীরা সদর থানা মুহাঃ মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে ১৭/০১/২০২৬ খ্রি. এসআই(নিঃ)/সোহেল রানা, এএসআই(নিঃ)/মোঃ মফিজুর রহমান, এএসআই(নি:)/মোঃশফিকুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামী ১। সিরাজুল ইসলাম মোল্লা , পিতা-ফজর আরী, সাং-কাটিয়া ঘোষপাড়া, ২। সাইফুজ্জামান (৪০), পিতা-আব্দুল ওহাব, সাং-চালতেতলা, ৩। আব্দুল বারী, পিতা-মৃত আব্দুল আজিজ, সাং-বাঁকাল ইসলামপুর, ৪। আলম, পিতা-আবু সুফিয়ান, সাং-তুজুলপুর, ৫। মোঃ সালাউদ্দীন, পিতা-আবু বক্কর কবিরাজ, সাং-শিব নগর, সর্বথানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মুহা: মাসুদুর রহমান জানান,আটককৃতদের বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


















