দেশজুড়ে

শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দুদকের অভিযান, ৭ দালাল আটক

  শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: ১৪ অক্টোবর ২০২৫ , ৮:৫৪:২৪

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭জন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেরকে আটক করা হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত (মোবাইল কোট) পরিচালনা করে দালাল সাগর হোসেন রনি(২০), মিলন কুমার ঘোষ (১৮), রেজাউল গাজী (৪২) ও আল মামুন বাদশার (২৫) প্রত্যেককে দুই শত টাকা করে জরিমানাসহ ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসাথে দালাক অচিন্ত কুমার বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মন্ডল (৩১) ও মর্জিনা বেগমকে (৬০) দুইশত টাকা জরিমানা আদায় করে ও মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

খুলনা সমন্বিত জেলা দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তাররা রোগী রেফার করে প্যাথলজি ও ক্লিনিকে পাঠায় এবং দালালদের মাধ্যমে হাসপাতাল থেকে রোগীদের নিয়ে পার্শবর্তী বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া ও হাসপাতালের পরিবেশ সহ সার্বিক বিষয় নিয়ে অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ডাক্তারদের অন্যত্র রোগীদের রেফার করার সত্যতা পাওয়া যায়। এবং হাসপাতাল থেকে সাত দালালকে হাতেনাতে আটক করা হয়।

আরও খবর

ফুলতলা থানা পুলিশের অভিযানে অস্ত্র গু‌লি উদ্ধার

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী

সাতক্ষীরায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রয়ে টাস্কফোর্স অভিযান

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চন্দনাইশে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

মির্জাপুরে ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ২৬০ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে