সারাদেশ

সাতক্ষীরায় ৫৮৭টি মণ্ডপে দুর্গোৎসব ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৫৫টি মণ্ডপ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২১:০৯

আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরায় এবার মোট ৫৮৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, ৩৩ বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা।
এবারের পূজায় সাতক্ষীরার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১০৬টি (পৌরসভায় ১৮টি), তালায় ১৯৫টি, কলারোয়ায় ৪৪টি, শ্যামনগরে ৬৯টি, আশাশুনিতে ১০৩টি, কালীগঞ্জে ৪৯টি এবং দেবহাটায় ২১টি মণ্ডপ।
ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোর মধ্যে শ্যামনগরে ২০টি, আশাশুনিতে ২৩টি, কলারোয়ায় ৬টি, দেবহাটায় ৪টি ও কালীগঞ্জে ২টি রয়েছে বলে পূজা উদযাপন কমিটির নেতারা সভায় জানান।
সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

সাতক্ষীরার উপকূলে বসবাস অনুপযোগী হওয়ায় আতঙ্ক বাড়ছে

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে ধীরগতিতে শিশুদের শিক্ষা ও খেলাধুলা ব্যাহত

পিয়ার পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জয়পুরহাটে গোল টেবিল বৈঠক

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আশাশুনিতে জব্দকৃত কার্বন মাটিতে পুঁতে বিনষ্ট