দেশজুড়ে

আমার কারণে কোনো হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি: সাবেক এমপি হাবিব

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১ অক্টোবর ২০২৫ , ১০:১৪:৪৯

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, “আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। কিন্তু আমি বিদেশে পালিয়ে যাইনি। আমার ভিসা ছিল, চাইলে চলে যেতে পারতাম। কিন্তু আমি কোনো অন্যায় করিনি যে বিদেশে পালাতে হবে। চার বছর জেল খেটেছি, জেলের কষ্ট আমি বুঝি। আবার জনগণের মাঝেই ফিরে এসেছি এবং আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। অতীতে কোনো অন্যায় করিনি, ভবিষ্যতেও করব না।

তিনি আরও বলেন, আমার কারণে কখনো কোনো হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি। আমি যখন এমপি ছিলাম, তখন বহু হিন্দু পরিবারের সন্তানদের চাকরির ব্যবস্থা করেছি। একসাথে ৩৭টি স্কুল-কলেজ এমপিওভুক্ত করেছি, যার মধ্যে ৫টি আওয়ামী লীগের ব্যক্তিদের প্রতিষ্ঠান ছিল। কারও কাছ থেকে এক টাকা নিইনি। যদি আবারও ক্ষমতায় আসতে পারি, তাহলে হিন্দু পরিবারের পাশে পাকবো।

দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সকাল থেকে তালা সদর ও খলিলনগর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পূজা উদযাপনকে কেন্দ্র করে যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা চাই, শান্তিপূর্ণভাবে সকল ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হোক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়,বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম শহিদুল্লাহ গাজী,তালা বাজার বনিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস,সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান,যুবদল নেতা নুরু ইসলাম বিশ্বাস সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা

৩১ দফা বাস্তবায়ন হলে সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা ও উন্নয়ন হবে

সাবেক এমপি গোলাম রেজার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: -গাজী নজরুল ইসলাম

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠান

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরণ