দেশজুড়ে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৯:০১:৫৮

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচা লনা করে প্রায় ৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কালিয়ানী, ঘোনা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ভোমরা ও হিজলদী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল ৭০ হাজার টাকা, কালিয়ানী বিওপি ৩৫ হাজার টাকা, ঘোনা বিওপি ১৭ হাজার ৫০০ টাকা, মাদরা বিওপি ৩৫ হাজার টাকা, বৈকারী বিওপি ৭০ হাজার টাকা, তলুইগাছা বিওপি ৭০ হাজার টাকা, ভোমরা বিওপি ৩৫ হাজার টাকা এবং হিজলদী বিওপি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া কাকডাঙ্গা বিওপির বিশেষ টহলদল ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করে।

সব মিলিয়ে বিজিবি প্রায় ৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও বিভিন্ন মালামাল আটক করেছে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব অভিযান দেশের রাজস্ব সুরক্ষা, স্থানীয় শিল্পের বিকাশ এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

আরও খবর

কালিয়াকৈর ২ হাজার ৫ শত পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঞ্চল্যকর ত্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ ৩ জন গ্রেফতারঃ কেএমপি

দক্ষতার সাথে কাজ করে প্রশংসা কুড়াচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অনুপ কুমার সাহা

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে খুলনায় এনসিপির দুই গ্রুপের হাতাহাতি

মাদকনির্ভরশীলদের মাদকমুক্ত রাখতে অভিভাবকদের গুরুত্ব অপরিসীম