টপ টেন

সাতক্ষীরায় গরু বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত, আহত ৭

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৫৯:৫৮

সাতক্ষীরার পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছে । এ সময় আহত হয়েছে আরো তিন যাত্রী । এই ঘটনার মাত্র দুই ঘণ্টা পর একই স্থানে আরেকটি গরুবোঝাই আলমসাধু উল্টে যায়। এতে আরও চারজন আহত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। আহতদের সকলকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার একটি ইটভাটা সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে ।

ইঞ্জিনভ্যান  চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা । আহতরা হলেন, একই উপজেলার গোবরদাড়ী এলাকার মো.  মামুন হোসেন, মোতালেব হোসেন ও সরাফপুর এলাকার মো: আমিনুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন , মোতালেব হোসেন ও  মো: আমিনুল ইসলাম
তিনটি গরু বোঝাই ইঞ্জিনভ্যানযোগে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার  খর্নিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন । পথিমধ্যে  কুমিরার বালিগাদার মোড়ের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানের পিছনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি  খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলে চালক ইশার আলী নিহত হন । একই সময় গুরত্বর আহত হয় সাথে থাকা তিন জন ।

পাটকেলঘাটা থানার  পুলিশ -পরিদর্শক ( ওসি তদন্ত ) জাহিদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে । আহতরা বর্তমানে পাটকেলঘাটার বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই অংশে দ্রুত উচু নিচু ড্রেন না সংস্কার করলে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে।

আরও খবর

কলকাতার হুগলিতে এক ব্যক্তিকে থেঁতলে হত্যা

তরুণদের বিশ্বনেতা ড. মুহাম্মদ ইউনূস

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজে নবীন-বরণ

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

ত্রিশালের চেঁচুয়া বিলে মুগ্ধতা ছড়াচ্ছে লাল শাপলা