জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ১২:০০:০১
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ্যাথলেটিকস্ ও গ্রামীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) সকাল ১০টায় খেজুর ডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ্যাথলেটিক্ ও গ্রামীন প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেজুর ডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা সাতক্ষীরা মোঃ মাহবুবুর রহমান।
সাতক্ষীরা জেলাস্থ ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সমন্বয়ে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।


















