আইন-আদালত

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য।

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১১:০১:৫৯

বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় ট্রাক আড়াই মাস পরে তল্লাশী করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় ট্রাকটিকে বিপুল পরিমানে ভারতীয় আমদানি নিষিদ্ধ মেডিসিন ও শাড়ি, কমমেটিকস পাওয়া যায়।  প্রাথমিক ধারনায় জব্দকৃত পণ্যের বাজার মুল্য কয়েক কোটি টাকা হতে পারে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশী করে কাস্টস কর্তৃপক্ষ। এসময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ সেপ্টম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ট্রাকটি থামতে বললে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে ভারতীয় ট্রাকটি( নম্বর HR-3811248)  ফেলে পালিয়ে যায় চালক।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষণে গাড়ির ভেতর ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, থ্রি-পিস এবং বাজি (পটকা) পাওয়া গেছে।

আরও খবর

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী কানা কাদেরসহ গ্রেপ্তার-৩

সাতক্ষীরার উপকূলে বসবাস অনুপযোগী হওয়ায় আতঙ্ক বাড়ছে

মরণঘাতী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি

মনোহরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উঠান বৈঠক অনুষ্ঠিত

মহম্মদপুরে গণপিটুনিতে চোরের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।