দেশজুড়ে

শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৫ অক্টোবর ২০২৫ , ১০:১৭:৫৭

সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যে সড়কের উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক ও জনপথ বিভাগ বুধবার সকাল ১১টায় শ্যামনগর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু করে।

অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুল হক চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার পারভেজ। উচ্ছেদ অভিযানে সাতক্ষীরা র‍্যাব-৬ এর (সিপিজি-১) ডিএডি হাবিবুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির মোল্লা, সেনাবাহিনী, র‍্যাব, স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদকালে সড়কের দুই পাশে নির্মিত দোকানপাট, টিনের ঘর, অস্থায়ী কাঠামো ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে গিয়েছিলো এবং যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ হচ্ছিল।

প্রসঙ্গত, সাতক্ষীরা সড়ক বিভাগাধীন শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় হতে ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণ জন্য এক সপ্তাহ আগে থেকে বিজ্ঞপ্তি ও মাইকিং করে জানানো হয়।

আরও খবর

ছাতা মাথায় ক্লাস করার ছবি ভাইরাল হওয়া হুগলির বিতর্কিত সেই স্কুল স্মার্ট হল!

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ১৪২ কিলোমিটার সড়ক, ৪২৬ কোটি টাকা বরাদ্দ চায় মেয়র

ভারতের SIR আতঙ্কে সীমান্তে স্থিতিশীলতা রক্ষায় সাতক্ষীরায় বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার

নির্বাচনী প্রচারণা শুরু করলেন সংসদ সদস্য প্রার্থী রেজাউল কবির

মীরসরাইয়ে শিশু ধর্ষণের ২৪ ঘন্টা ব্যবধানে নারী ধর্ষণ, গ্রেপ্তার ২