টপ টেন

চকরিয়া থানা ওসির বিচক্ষণতাই অস্ত্রসহ তিন ডাকাত আটক

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০৫:৫৩

কক্সবাজারের চকরিয়া থানার ওসির বিচক্ষণতায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। গত বুধবার (৩সেপ্টেম্বর) চকরিয়া থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে অভিজাত দাশ,সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেলের তত্বাবধানে একটি আভিযানিক দল ডাকাতির প্রস্তুতিকালে পৌরসভার গ্রামার স্কুলের মোড় থেকে অস্ত্রসহ তাদের আটক করেন।এসময় তাদের কাছ থেকে একটি দেশি তৈরী এলজি,দুই রাউন্ড কার্তুজ,ডাকাতির কাজে ব্যবহৃত একটি কালো মাক্স,লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন পূর্ব বড়ভেওলা ৩নং ওয়ার্ড শিকদার পাড়া এলাকার মৃত জালাল আহম্মদের পূত্র মোহাম্মদ জিসান (২০),একই এলাকার বাদশা মিয়ার পূত্র মোহাম্মদ শাহাজান (৪২)কোরালখালী ৯নং ওয়ার্ড এলাকার কালু ফকিরের পূত্র মোহাম্মদ আব্দুল্লাহ্(২২)।থানা কতৃপক্ষ জানায়, ধৃতদের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

পিআর পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য থাকবে না: গোলাম পরওয়ার

শার্শা থানার ওসিকে প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আশাশুনির কাদাকাটি ইউপির নবাগত প্রশাসক রফিকুল ইসলামকে সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে ইউএনও

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ