মোস্তাফিজুর রহমান মোস্তফা লালমনিরহাটপ্রতিনিধিঃ ১৭ জানুয়ারি ২০২৬ , ১১:৫৬:৩৮
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা ক্যাম্পাসের পাশে গভীর রাত পর্যন্ত চলা অনুষ্ঠান বন্ধ করতে বলায় তোপের মুখে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা সুলতানা।
বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) ওই উপজেলার রয়েল ফুটবল একাডেমি নামক একটি ক্লাবের আয়োজনে চড়ুইভাতির আয়োজন করা হয়।রাত ১টা পর্যন্ত চলতে থাকে এই অনুষ্ঠান।এরপর ইউএনও শামিমা সুলতানা আয়োজক ক্লাবটির সহ-সভাপতি মিঠুকে ফোন করে অনুষ্ঠান বন্ধ না করার কারণ জানতে চান।আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ফোনালাপ শেষ করেন।
আয়োজক মিঠু ইউএনওর সাথে কথপোকথনের অডিও রেকর্ড ধারণ করেন।১৬ জানুযারি এটা ছড়িয়ে দেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ফোনলাপটি নিয়ে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়েছে।মিঠুর দাবি,ইউএনওকে ফোনে “,আপু,” বলাতে তিনি রেগে গিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপ ও মিঠুর সরবরাহকৃত ফোনালাপে এমন দাবির সত্যতা পাওয়া যায়নি।
প্রতিবেদকের কাছে মিঠুর সরবারকৃত ফোনালাপটিতেও সত্যতা পাওয়া যায়নি।ইউএনও শামীমা সুলতানা রাত ১০ টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি নিয়ে রাত একটা পর্যন্ত চালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করেন।এরপর আয়োজক মিঠু কিছুক্ষণ পর বন্ধ করার প্রতিশ্রুতি দেন।ইউএনওকে বারবার “আপু” সম্মোধন করেন মিঠু।ইউএনও বলেন”কাইন্ড ইউওর ইনফরমেসন,আমি আপনার আপু না” বলে কেটে দেন।
এবিষয়ে মিঠু বলেন,অনুষ্ঠানটির অনুমতি নেয়ার সময় আমি উপস্থিত ছিলাম।রাত ১১ টার মধ্যে শেষ করতে বরেছিলেন।কিন্তু আমাদেরই এক আনন্দের সাথে আরএকটি আনন্দ যোগ হওয়াতে একটু দেরি হয়েছে।পরে ইউএনও ফোন করে বন্ধ করতে বলেন।নির্বাচনি বাধা নিষেধ এখন কেনো?নির্বাচনি বাধ্যবাধকতার কথা উনি বলবেন কেনো?শুরু হবে ২১ তারিখ থেকে।উনি কি নিজের ইচ্ছামত সব কিছু চালাবেন।রাষ্ট্রটা কি ওনার বাপের।ওনাকে কি আমি ভাবি বলবো।
ইউএনও শামীমা সুলতানা বলেন,আমি তাদের সাথে রিএ্যক্ট করেছি।প্রথম থেকেই করেছি।সেটা অনুষ্ঠান নিয়ে।রাত ১ টা পর্যন্ত চালানোর জন্য।অডিওটা শুনলেই বোঝা যাবে।তারা আমার কাছে অনুষ্ঠানের দাওয়াত ও অনুমতি নিতে এসেছিলো।আমি নির্বাচনকালীন সময়ে দাওয়াত গ্রহণ করতে অপারগতা প্রকাশ করি।অনুষ্ঠান করতে নিষেধ করি।তারপর রাত ১০ টা পর্যন্ত তারা সময় নেন।
রায়হান শরিফ নামের একজন দর্শনের শিক্ষক বলেন,একজন সাধারণ মানুষ অপর একজন সরকারি কর্মকর্তার ফোন কল রেকর্ড করাটাই সন্দেহের।এটা থারাপ চিন্তার প্রকাশ।অপর দিকে ওই উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা ইউএনও।ফোন কল ছড়িয়ে পড়াটা আর একটি খারাপ চিন্তার প্রকাশ।এমন না যে তিনি পেশাগত কারণে কথপোকথন সংরক্ষণ করার প্রয়োজন আছে।
মোস্তাফিজুর রহমান মোস্তফা
লালমনিরহাট ১৭-১-২৬


















