আইন-আদালত

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ , ৮:২২:২০

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম অভিজিৎ পাড়ই শান্ত (৩১)। তিনি মোংলা উপজেলার চিলা বাজার সংলগ্ন দক্ষিণ কাইনমারি এলাকার পিতর পাড়ইয়ের ছেলে।

জব্দকৃত বিদেশি মদ এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও খবর