দেশজুড়ে

কেএমপিতে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  কাজী আতিক, খুলনা প্রতিনিধিঃ ১৩ অক্টোবর ২০২৫ , ১১:১৭:২৬

কেএমপি’তে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, সুদৃঢ় মনোবল এবং পেশাগত শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ প্যারেডের আয়োজন করা হয়। প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার প্রতিটি কনটিনজেন্টে অংশগ্রহণকারী পুলিশ সদস্যেদের শারীরিক ফিটনেস ও পোশাকের টার্নআউট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উত্তম টার্ন আউটের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যকে সার্ভিস রিওয়ার্ড প্রদান করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ কমিশনার (ফোর্স) গোপী কিশোর রায়।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। এই বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। সুস্থতার জন্য পিটি, প্যারেড এবং খেলাধুলার বিকল্প নেই। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে শারীরিক ও মানসিক সুস্থতার উপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠানের জন্য নির্দেশনা প্রদান করেন। চমৎকার কুচকাওয়াজ প্রদর্শনীর জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাস্টার প্যারেডে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি পুলিশ কমিশনারবৃন্দ-সহ সকল পদমর্যদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আরও খবর

দাকোপের ভাঙ্গন কবলিত জনগোষ্ঠীর পাশে জিয়াউর রহমান পাপুল

গত ১৫ বছরে শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে আওয়ামীলীগ: সাবেক এমপি হাবিব

আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসনে লড়বেন ডক্টর রবিউল ইসলাম খান

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফটিকছড়িতে কিশোর মাহিন হত্যা: পাঁচজনের বিরুদ্ধে মামলা

উপকূলের ‘বাঘ-বিধবা’দের ঈদ