আইন-আদালত

সুন্দরবনে অস্ত্রসহ কুখ্যাত করিম-শরিফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গনি আটক

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৩ মার্চ ২০২৬ , ১:৪১:৩৩

বাগেরহাটের সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ওসমান গনি (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বাহিনীটির দাবি, আটক ওসমান সুন্দরবনের কুখ্যাত ‘করিম শরীফ’ ডাকাত বাহিনীর একজন সক্রিয় সদস্য।
বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক ওসমানের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ সকাল ছয়টার দিকে কোস্টগার্ড বেইস মোংলার একটি বিশেষ দল মূর্তির খাল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ওসমান গনিকে আটক করার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
কোস্টগার্ডের দাবি, ওসমান দীর্ঘদিন ধরে ডাকাত দলের হয়ে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন। জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় কোস্টগার্ড।

আরও খবর