জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৬ , ১২:০৬:২০
সোমবার (০৫ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ মাদরা ও কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ, ঔষধ ও শাড়ি আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানে কলারোয়া থানার গেরাখালী হতে ২০ বোতল ভারতীয় মদসহ ১ লাখ ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে। এছাড়াও, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।


















