
সাতক্ষীরা শহরের ইটাগাছা ঈদগাহের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত এক পরিচিতি ও সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
আলহাজ্জ্ব ইসমাইল হোসেনের সুশৃঙ্খল পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে আলহাজ্জ্ব আবুল কাশেম সরদারকে সভাপতি এবং আলহাজ্জ্ব আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত ৩১ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কমিটি আগামী মেয়াদে ঈদগাহের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং যাবতীয় ধর্মীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
সভার শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ইটাগাছা ঈদগাহের পবিত্রতা রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ঈদগাহ হিসেবে গড়ে তুলতে এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির সুযোগ্য নেতৃত্বে ঈদগাহের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।