টপ টেন

সাতক্ষীরায় ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলার উদ্বোধন

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ , ১:৩৬:৪১

উদ্ভাবনির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দুই দিন ব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদযাপন, বিজ্ঞানমেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল)  সকাল ১০ টায় সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ চত্বরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. ওলিউর রহমান, সদর উপজেলা একাডেমিক সুফারভাইজার সানজিদা খাতুন, পিএন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. ওসমান আলী প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্বাস আলী। উল্লেখ্য, এবারের মেলায় ১৮ টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে বিভিন্ন বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীদের নানা ধরনের উদ্ভাবনী প্রদর্শন করা হয়।

আরও খবর