
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ২ জনের নিকট থেকে ৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার মর্ণিং রিপোর্ট এ তথ্য জানিয়েছে।
রিপোর্টে সাতক্ষীরা সদর থানায় ৮ জন, কলারোয়া থানায় ১ জন, কালিগঞ্জ থানায় ৪ জন ও আশাশুনি থানায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।