দেশজুড়ে

ত্রিশালে মোটরসাইকেল চাপায় নারী নিহত

  এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০২:৫১

ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেল চাপায় এক নারী নিহত হয়েছে।

ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, সোমবার রাত আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার উকিলবাড়ি নামকস্থানে রাস্তা পারাপারের সময় সুফিয়া খাতুন (৪০) নামের এক নারীকে মোটরসাইকেল চাপা দিলে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত তিনটার দিকে ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুফিয়া খাতুন উপজেলার বইলর ইউনিয়নের কানহর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিধীন।

আরও খবর

কোটি টাকা চুক্তিতে সাবেক এমপি জগলুল হায়দার ভারতে পলায়ন নৈপত্যে শাহ আলম

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফে নিখোঁজ শিশুর লাশ পুকুরে, ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ

খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীদের ৭ দফা দাবীতে অবস্থান কর্মসূচী

সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে চট্টগ্রামে গায়েবানা জানাজা