দেশজুড়ে

খোকসায় বিএনপির জনপ্রিয়তার শীর্ষে অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন

  সুমন শেখ, কুষ্টিয়া প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৫৮:০৫

কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি নাম সবসময়ই শ্রদ্ধা ও মর্যাদার সাথে উচ্চারিত হয়। খোকসার আপামর জনতার নেতা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন। তিনি শুধু দায়িত্ব পালন করেননি, বরং খোকসার রাজনীতিতে একটি অটুট নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন পরিশ্রমী, সৎ ও নীতিনিষ্ঠাবান। তিনি সাংগঠনিক কাঠামোকে মজবুত করেন, বিএনপির শক্তি ছড়িয়ে দেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ৯০-র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে ব্যাপক ভুমিকা রাখেন এবং ধীরে ধীরে খোকসা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা হয়ে ওঠেন। তার রাজনৈতিক বিএনপির মৌলিক নীতি—গণতন্ত্র, জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতার চেতনার প্রতি অনুগত। সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়: সংগঠনের বড় বা ছোট সিদ্ধান্তে তার সবসময় আলোচনা ও সমঝোতার ভিত্তিতে অগ্রসর হতেন। আন্দোলন-সংগ্রামে সহযাত্রী: গণতন্ত্র রক্ষার আন্দোলন হোক বা দলের সাংগঠনিক সংকট—সবক্ষেত্রে দলের নেতাকর্মীদের পাশে থেকেছেন।
সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন কর্মশক্তি ও ত্যাগ খোকসা বিএনপিকে দিয়েছে শক্ত ভিত্তি। তাই বলা হয়, খোকসা বিএনপির ইতিহাসে অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন-এর নেতৃত্বের বিকল্প নেই। তার অবদান খোকসার রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আরও খবর

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জয়পুরহাটে মন্দিরের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং ৬ দফা দাবিতে মানববন্ধন

অবশেষে জামিন পেলেন সেই ১৩ দিনের শিশুর মা

বিজিবির অভিযানে ৬ লাখ বিশ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ

জয়পুরহাটে দূর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভা

ব্রহ্মরাজপুরে বিএনপি প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী অফিস উদ্বোধ