টপ টেন

হাদির মৃত্যুতে সাতক্ষীরা ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের শোক প্রকাশ

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ১:২৫:৫১

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

এক শোকবার্তায় আলহাজ্ব আব্দুর রউফ বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশ এক সাহসী কণ্ঠস্বর ও প্রতিবাদী সংগঠককে হারাল। ওসমান হাদি ছিলেন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন একজন সংগ্রামী মানুষ।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে যে শোকের ছায়া নেমে এসেছে, তা অপূরণীয় ক্ষতি। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত সবাইকে এই কঠিন সময় ধৈর্য ধারণের শক্তি দান করেন। আমিন।

আরও খবর