গণমাধ্যম

সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসবের উদ্বোধন

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ১১:৩০:১৭

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে । রবিবার (১৮ জানুয়ারী) দুপুর ২ টায় শহরের রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি একরামুল কবির খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের  সহকারী প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সিনিয়র শিক্ষক মাও মিজানুর রহমান,  রুপ কুমার মন্ডল, উজ্জল চক্রবর্তী,  মজনু রহমান, রমেশ চন্দ্র ঘোষ, রেবা মন্ডল, শাহীনা আক্তার ও খাদিজা খাতুন, রেজাউল সরদার প্রমুখ। পিঠা উৎসবে সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। এবারের পিঠা উৎসবে  ১৩ টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে স্থান পেয়েছে বাহারি ধরনের পিঠা। এছাড়া পিঠা উৎসবকে কেন্দ্র করে গ্রামীণ বাংলার লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক  শেখ তানজেরুল হক।

আরও খবর