টপ টেন

সাতক্ষীরায় ৩০ আনসার ব‍্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ১২:০৫:০১

সাতক্ষীরা ৩০ আনসার ব‍্যাটালিয়ন ( বিএন) ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন পালিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা শহরের পুরাতন জমিদার বাড়ি উক্ত ব‍্যাটালিয়ন এর মাঠে জাকজামকপূর্ণ পরিবেশে কেক কাটা ও শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেজ্ঞ উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী।

এর পূর্বে মঙ্গলবার ফজর নামাজ এর পর ইউনিট ও বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত, সূর্যোদয় এর সাথে সাথে জাতীয় ও ইউনিট পতাকা উত্তোলন করেন।

দুপুরে ৩০ আনসার ব‍্যাটালিয়ন এর সাতক্ষীরা জমিদার বাড়ি পরিচালক মো. এফতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মো. নুরুল হাসান ফরিদী বিএএম, খুলনা রেজ্ঞ উপমহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সংক্ষিপ্ত আলোচনা সভা এবং প্রীতিভোজে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সেবাই নিয়োজিত আছে। এই বাহিনীর কোনো সদস্য অপরাধ এর সাথ যুক্ত নয়, এই বাহিনীর আছে দেশত্ববোধ নিরলস ভালোবাসা। এই বাহিনী ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া আর সেই অবধী দেশপ্রেম নিয়ে আজ মাথা উচু করে আছে। অন্যান্য বাহিনীর চেয়ে আনসার বাহিনীর অনেক সুনাম ও গৌরব আছে দেশের মাটিতে। আপনাদেরকে বলি যে যেখানে দায়িত্ব পালন করেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে তা না হলে পরকালে জবাবদিহি আপনাকেই করতে হবে।

প্রতি বছর পূজায় লক্ষ্য লক্ষ্য আনসার বাহিনী প্রশাসন এর সাথে সহযোগিতা করে এবং আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ ও গণভোটে অন‍্যান‍্য বাহিনীর পাশাপাশি ৭ লক্ষধিক আনসার বাহিনী আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ। কর্তব্য পালনে নিজে অপরাধ করবনা এবং কাউকে করার সুযোগ দেবনা, যাতে ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটাই এই বাহিনীর সর্বোচ্চ চেষ্টা থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা আনসার ৩ ব‍্যাটালিয়ন ইলাইপুর পরিচালক মোল‍্যা আবু সাইদ, যশোর ৩০ আনসার ব‍্যাটালিয়নের পরিচালক তরাফদার আলমগীর হোসেন,খুলনা রেজ্ঞ পরিচালক এএস এম আজিম উদ্দিন, সাতক্ষীরা জেলা আনসার অফিসের সহকারী জেলা কমান্ড্যান্ট মো. রুবেল হোসেন, যশোর জেলা আনসার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, সাতক্ষীরা ৩০ আনসার ব‍্যাটালিয়ন এর সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন সরদার, সাবেক জেলা কমান্ড্যান্ট একে এম আনিসুর রহমান, আব্দুস সামাদ ও আতাউর রহমান প্রমূখ।

প্রীতিভোজ এর পর খেলাধুলা ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান র‍্যাফেল ড্র এবং পুরুষ্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও খবর