আইন-আদালত

শ্যামনগরে বিজিবির অভিযানে বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ১১:৫০:১৮

সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নীলডুমুর আরবিজিবি কোম্পানি রবিবার (২৫ জানুয়ারি) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের দক্ষিণ কৈখালী স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, অভিযানটি নীলডুমুর ব্যাটেলিয়ান (১৭ বিজিবি)-এর আওতাধীন নীলডুমুর আরবিজিবি কোম্পানির হাবিলদার মোহাম্মদ শাহাবুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, সাড়ে তিন হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ৫০ বোতল ভারতীয় “উইন কেয়ারেক্স” কফ সিরাপ। উদ্ধৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৩১ হাজার ২০০ টাকা। বিজিবি জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণে অস্ত্র-গুলি শ্যামনগর থানায় জমা দেওয়া হবে, এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটেলিয়ান সদর দপ্তরে সংরক্ষণ করা হয়েছে। অভিযানের নেতৃত্বদাতা হাবিলদার শাহাবুদ্দিন শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়াও, অভিযানে জড়িতদের শনাক্ত ও আটক করতে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

আরও খবর