টপ টেন

শান্তিপুর তিনজনকে ৯০ দিন করে কারাদণ্ড

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৪৮:০৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজন কে ৯০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে।

বৃহস্পতিবার বিকেলে শান্তিপুর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু।

জানাগেছে,উপজেলা বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছিল বালু খেকো চক্রের প্ররোচনায় বালু শ্রমিকরা। এসময় অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৩ মাসের কারাদন্ডে দণ্ডিত দেয়া হয়। কারাদণ্ড প্রাপ্ত্যরা হলো,উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া(২২),একেই গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন(২২) ও বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা গ্রামের হযরত আলীর ছেলে মোঃ জুলহাস মিয়া(২৩)। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান,জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম কারীদের কোনো ছাড় দেয়া হবে না। অনিয়ম প্রতিরোধে নিজ নিজ অবস্থা থেকে কাজ করলে ও আমাদের তথ্য দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,কারাদণ্ড প্রাপ্ত্যদের শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।

আরও খবর

চকরিয়ায় বন্দুক ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরের আতঙ্ক আজিবার

কাঠগড়ায় জাহ্নবী

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হাদীর মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

সাতক্ষীরার সীমান্ত থেকে ১৪ বোতল মদসহ ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ