তথ্যপ্রযুক্তি

ফেসবুকে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে

  তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ২৭ আগস্ট ২০২৫ , ১০:৪৩:৫৬

সমসাময়িক নানা বিষয়ে আপনার স্ট্যাটাস অন্যের কাছে পছন্দ নাও হতে পারে। কিন্তু তার ফেসবুক অ্যাক্টিভিটি আপনার সবসময় পছন্দের। কয়েকদিন থেকেই তার স্ট্যাটাসগুলো আপনার ওয়ালে আসছে না। তাহলে কী তিনি আপনাকে ব্লক করলেন?

ফেসবুকে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সরাসরি বুঝতে পারবেন না। তবে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি ব্লক হয়েছেন কি না।

ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে:
১. সার্চে পাওয়া যাবে না: যার প্রোফাইল আগে দেখতে পারতেন, এখন খুঁজেও পাচ্ছেন না— তাহলেই হয়তো ব্লক।

২. বন্ধুতালিকায় নেই: আগে যার সাথে বন্ধুত্ব ছিল, হঠাৎ তালিকা থেকে হারিয়ে গেলে বুঝবেন ব্লক হয়েছেন বা তিনি একাউন্ট বন্ধ করেছেন।

৩. পারস্পরিক বন্ধুর তালিকা: কোনো সাধারণ বন্ধুর ফ্রেন্ডলিস্টে ওই ব্যক্তিকে না পেলে এটিও ব্লকের ইঙ্গিত।

৪. ট্যাগ করা যায় না: গ্রুপে বা পোস্টে ট্যাগ দিতে গেলে নাম না এলে ধরে নিতে পারেন ব্লক করা হয়েছে।

৫. মেসেঞ্জারে পরিবর্তন: আগের চ্যাট থাকবে। কিন্তু নতুন করে মেসেজ পাঠাতে পারবেন না।

৬. সরাসরি লিঙ্ক কাজ করবে না: যদি প্রোফাইলের সরাসরি লিঙ্ক জানেন, তাও খুলবে না। দেখাবে— “এখন অ্যাক্সেস করা যাচ্ছে না।”

৭. অন্য বন্ধু দিয়ে দেখে নিন: যদি আপনার বিশ্বাসযোগ্য কোনো বন্ধু তার প্রোফাইল দেখতে পান, অথচ আপনি না পারেন— তাহলেই নিশ্চিত ব্লক।

ব্লক করা প্রোফাইল দেখার উপায়:
গুগলে খোঁজ করুন: নাম লিখে “site:facebook.com” দিয়ে সার্চ দিলে অনেক সময় পাওয়া যায়।

বন্ধুর সাহায্য নিন: বন্ধুর একাউন্ট দিয়ে ওই প্রোফাইল দেখা যায়।

দ্বিতীয় একাউন্ট খুলে দেখা: অন্য ইমেইল দিয়ে নতুন একাউন্ট খুলে খোঁজা সম্ভব। তবে এটি ফেসবুকের নিয়ম বহির্ভূত হতে পারে।

অ্যাপ ব্যবহার করবেন না: তৃতীয় পক্ষের অ্যাপ দিয়ে ব্লকড প্রোফাইল দেখা যায় না। এগুলো প্রতারণা এবং ঝুঁকিপূর্ণ।

যদি ব্লক হয়ে থাকেন, আগে নিশ্চিত হোন। সার্চ, মেসেজ, কমন ফ্রেন্ড— সব দেখে নিন। কেউ যদি সত্যিই আপনাকে ব্লক করে, সেটা মেনে নেওয়াই ভালো। জোর করে খোঁজাখুঁজি করলে সম্পর্ক আরও খারাপ হতে পারে।

আরও খবর

সাতক্ষীরায় ৪৯ বোতল ভারতীয় মদসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বটিয়াঘাটায় ফোম ফ্যাক্টরি পরিদর্শনে খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার

মনোহরদীতে উপজেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা-৩ আসন একত্রিভূত করায় কালিগঞ্জে বিএনপির মিছিল

সাতক্ষীরায় পরিক্ষার হলেই আকস্মিক মৃত্যু হলেন শিক্ষার্থীর