আইন-আদালত

আশাশুনি থানা পুলিশের অভিযানে ছয় জুয়াড়ীসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ১০:৫৩:৫১

সাতক্ষীরা সদর উপজেলার আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় জুয়াড়ীসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) দিবাগত গভীর রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান নিজে ও থানার সেকেন্ড অফিসার এসআই রাশেদুজ্জামান অভিযান চালিয়ে উপজেলার শোভনালী ইউনিয়নের মোঃ আশরাফুল এর চায়ের দোকান থেকে বৈকরঝুটি গ্রামের মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে প্রশান্ত সরকার (৫৬), মৃত কোমল কৃষ্ণ সরকারের ছেলে মানিক সরকার (৪৬), ফজর আলী গাজীর ছেলে আবু হাসান গাজী (৪২), আঃ গফুর সরদারের ছেলে সেলিম রেজা (৩২), শোভনালী গ্রামের মৃত সোহেল উদ্দিন সরদারের ছেলে মুজিবর সরদার (৫৬) ও মৃত জামাল উদ্দিন সরদারের ছেলে আকবর আলী (৪৭)কে গ্রেফতার করেন।
এ ব্যাপারে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা আশাশুনি থানায় (৭)২০/০১/২৬ মামলার রুজু করা হয়েছে।
এছাড়া একই রাতে এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে বড়দল ইউনিয়নের বিশিষ্ট মাদক ব্যবসায়ী আইয়ুব আলীর ছেলে মোঃ সাকিবুল ইসলাম সজলকে ৯০ গ্রাম গাঁজা সহ বড়দল বাজার থেকে আটক করেন।
এ বিষয়ে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনির ১৯(ক) ধারায় (৬) ১৯/০১/২৬ মামলা রুজু করা হয়েছে।

আরও খবর